বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষায়

রাষ্ট্রপতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।

জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষায়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষায় একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। বুধবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এই পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা গেলে তাদের সমস্যাগুলি সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরা সহজ হবে।

এ সময় রাষ্ট্রপতি শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে, যাতে তারা পিছিয়ে না পড়ে।

প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি আশ্বস্ত করেন যে, সব সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতিম বড়ুয়া। তারা রাষ্ট্রপতিকে আগামী নভেম্বরে কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠেয় কঠিন চীবরদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন