গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় এসেনশিয়াল ড্রাগসের একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ১০টা ২৫ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।