দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৯৬০ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪৮১।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১,৫৭,৬২৮ জনের মধ্যে ১,৫১,২৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।