শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

শিশুদের জীবন রক্ষায় ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা

সরকার শিশুদের স্বাস্থ্য রক্ষায় ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শিশুদের জীবন রক্ষায় ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘোষণা

সরকার শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় ভ্যাকসিন, ভেন্টিলেটরসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি সংযোজন ও বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হওয়ার লক্ষ্যে চিকিৎসকদের কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

বর্তমানে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই টিকার আওতায় ছিল না। এই সংকট কাটাতে সরকার চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা দূর করার জন্য কাজ করবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন