বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে সনাতন ধর্মের বাল্যবন্ধু সুরেশ, মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার জানাজায় অংশগ্রহণ না করলেও তাঁর শেষ বিদায় দেখতে ছুটে আসেন।
হাকিম ডাকুয়া (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। সুরেশ (৭০) জানাজার স্থানে উপস্থিত হয়ে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন।
স্থানীয়রা সুরেশের এই উপস্থিতিকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বন্ধুত্বের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তাঁদের মতে, ধর্মীয় পরিচয় আলাদা হলেও ভালোবাসা ও বন্ধুত্বের কোনো ধর্মীয় সীমানা নেই।
সুরেশ জানান, ‘বন্ধুত্বের টানেই আমি এখানে আসছি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল। ছোট বেলা থেকেই আমরা একসাথে চলাফেরা করেছি।’
হাকিমের মৃত্যুতে সুরেশের নীরব উপস্থিতি মানুষের মনে দুই বন্ধুর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি রয়ে যাবে।