বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

লুইস হ্যামিল্টনের গাজা ত্রাণ কার্যক্রম পরিদর্শন

লুইস হ্যামিল্টন গাজায় ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন, বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দুর্ভোগে।

লুইস হ্যামিল্টনের গাজা ত্রাণ কার্যক্রম পরিদর্শন

গাজার মানবিক সহায়তা কার্যক্রম দেখতে মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং ও রেড ক্রিসেন্টের ত্রাণ গুদাম পরিদর্শন করেছেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। ৪১ বছর বয়সী এই ব্রিটিশ রেসিং তারকা সরেজমিনে ঘুরে দেখেন কীভাবে গাজার জন্য পাঠানো ত্রাণসামগ্রী সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

হ্যামিল্টন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংঘাত বন্ধ এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পক্ষে কথা বলে আসছেন। তিনি গাজার মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রম প্রত্যক্ষ করতে রাফাহ সীমান্তে যান।

এদিকে, গাজায় ভারী বৃষ্টিপাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন। আশ্রয় নেওয়া তাঁবুগুলোতে পানি ঢুকে বিছানা, কম্বল ও কার্পেট ভিজে গেছে। এ ছাড়া, পরিবারের সঞ্চিত খাবারও নষ্ট হয়ে গেছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকতে শুরু করে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নতুন করে অনিশ্চয়তা ও সংকটে পড়ছেন লাখো মানুষ।

যেসব এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি রয়েছে, সেসব স্থানকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া এসব মানুষের জন্য বৃষ্টি নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন