বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস।

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস।

রমজান মাসের দৈর্ঘ্য ২৯ অথবা ৩০ দিনের হতে পারে, যা আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালনের তারিখ নির্ধারণ করবে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, আগামী রমজানের সম্ভাব্য সূচির আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করতে হবে।

বিজ্ঞাপন