দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৮ জনের প্রাণহানি ঘটেছে।
এই ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।
হাসপাতাল থেকে এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ২৩৬ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।