রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দলীয় পরিচয়ে ১৮ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের অভিযোগ শিবির সভাপতির

দলীয় পরিচয়ে ভিসি নিয়োগের অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন।

দলীয় পরিচয়ে ১৮ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের অভিযোগ শিবির সভাপতির

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন অভিযোগ করেছেন যে, দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি বলেন, ‘যাদের যোগ্যতা ও অভিজ্ঞতা নেই, তাদেরকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’

সাদ্দাম হোসেন আরও উল্লেখ করেন, ‘এদের মধ্যে অনেকেই এমন, যারা একটি ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার যোগ্যতাও অর্জন করতে পারেননি। শুধুমাত্র রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তারা এই পদগুলো পেয়েছেন। এটি মেধার চূড়ান্ত অবমূল্যায়ন।’

তিনি ক্যাম্পাসগুলোতে র‍্যাগিং, সিট দখল এবং ভর্তি বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান এবং সেগুলোকে আদর্শ ও নৈতিকতার ‘মার্কেট প্লেস’ হিসেবে গড়ে তোলার কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘রাজনীতি এখন অনেকের কাছে ব্যবসায় পরিণত হয়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এই ধরনের চেতনা আর চলবে না।’

তিনি ছাত্রদের নতুন আইডিওলজি ও থিম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন