রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে নেওয়া হয়।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল থেকে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাতুল মোল্লা, মুন্না শেখ, রিফাত শেখ, রিশাদ শেখ, মেহেদী হাসান এবং হৃদয় খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, 'কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়।' তিনি আরও বলেন, 'এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

বিজ্ঞাপন