সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লালমনিরহাটে বাঘের আক্রমণে ৩ জন আহত, উদ্ধার কার্যক্রম চলছে

লালমনিরহাটে বাঘের আক্রমণে তিনজন আহত, উদ্ধার কার্যক্রম চলছে।

লালমনিরহাটে বাঘের আক্রমণে ৩ জন আহত, উদ্ধার কার্যক্রম চলছে

লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। বিজিবি ও বন বিভাগের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

গতকাল রোববার বিকেল ৫টার দিকে লালমনিরহাটের সীমান্ত পিলার ৯০৫/১১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আমঝোল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে একটি বাঘের আকস্মিক আক্রমণের শিকার হন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন সাহায্য করতে গেলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।

বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়ে, ফলে বাঘটি ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

তিনি জেলা প্রশাসনের মাধ্যমে লালমনিরহাট বন বিভাগকে বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য অবহিত করেন। বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে উদ্ধার করার কার্যক্রম চালাচ্ছেন।

বিজিবি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন