মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে একই পরিবারের ৪ জনকে শ্বাসরোধে হত্যা

রংপুরে একই পরিবারের ৪ জনকে শ্বাসরোধে হত্যা, তদন্ত চলছে।

রংপুরে একই পরিবারের ৪ জনকে শ্বাসরোধে হত্যা

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তকারী চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস জানান, নিহতদের মরদেহে কোনো রাসায়নিক বা কেমিক্যাল বার্নের চিহ্ন পাওয়া যায়নি।

আজ সোমবার দুপুরে চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস বলেন, "মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় পোশাকের বাইরে থাকা অংশ কালচে দেখায়। রক্ত ও শরীরের টিস্যুর পরিবর্তনের কারণে নিহতদের মুখ কালচে ও বীভৎস দেখিয়েছে।"

তিনি আরও জানান, "শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির কারণে শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাতের চিহ্ন থাকতে পারে।" নিহতদের মুখে তরল পদার্থ দেখতে পেয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করে।

রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী জানান, "সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।"

নিহতদের মধ্যে রয়েছেন গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী ও ছেলে প্রিয়ম। গত শনিবার রাতে মাছুয়াপাড়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনেরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে নিহতদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা শনিবার বাড়িতে গিয়ে চারজনের মরদেহ দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।

এই ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর কারাগারে পাঠানো হয়।

এর আগে, পুলিশের জিজ্ঞাসাবাদে দুই আসামি হত্যার কথা স্বীকার করেন। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন