বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. আল আমিন সৈকত নিহত

কিশোরগঞ্জের ভৈরবে যুবলীগ নেতা মো. আল আমিন সৈকত দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. আল আমিন সৈকত নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে মো. আল আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আল আমিন সৈকতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন সৈকত কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধ কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

নিহতের শ্যালক মো. বাকিবিল্লাহ জানান, আল আমিন সৈকত গতকাল দিবাগত রাতে গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন। এ সময় অজ্ঞাত ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা খবর পেয়ে সৈকতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন