বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু

রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

রাশেদ খাঁন নিজে অভিযোগের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে ট্রাইব্যুনালে আসেন। তিনি বলেন, সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে গ্রেফতার করে ১৫ দিন ধরে নির্যাতন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে এডিসি ইশতিয়াক আহমেদ, তাকে অমানবিক নির্যাতনের শিকার করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় রাশেদ খাঁনকে গ্রেফতার করা হয় এবং তাকে হাত ও মুখ বেঁধে নির্যাতন করা হয়। ২০২৫ সালে তিনি বিচার চেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন