মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত তিনজন।

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। নারীদের মধ্যে একজন হলেন পথচারী মারিয়া বেগম (২৫)। অপর দুইজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সিএনজি দুর্ঘটনায় দুজন নিহত হন। মারিয়া বেগম রাস্তা দিয়ে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, পৃথক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

বিজ্ঞাপন