শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামালপুরের ৭ জন নিহত, দাফন সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামালপুরের সাতজন নিহত, দাফন সম্পন্ন। শোকের মাতম চলছে এলাকায়।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জামালপুরের ৭ জন নিহত, দাফন সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তাদের দাফন শনিবার (৩ অক্টোবর) সকালে সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় শোকের মাতম চলছে পুরো জামালপুর জেলায়।

স্থানীয় সংসদ সদস্য নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন—রাশিদা বেগম (৭০), মোফাজ্জল হোসেন লেবু (৫০), মর্জিনা আক্তার (২৫), মিনান (৫), মো. সুজন আলী (৪৪), আকরাম আলী (৫১) এবং মমতা বেগম (৩৯)।

ভাটিপাড়া গ্রামে একসঙ্গে চারটি খাটিয়া এবং কবরের দৃশ্য এলাকাবাসীর হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে। স্থানীয় বাসিন্দা আজাদ ফারাজি বলেন, "এমন ঘটনা আগে টেলিভিশনে দেখেছি, কিন্তু আজ নিজের এলাকায় ঘটলো। আমরা পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ।"

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শোক প্রকাশ করে বলেন, "এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

বিজ্ঞাপন