শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় আসছে

বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় আসছে, একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধের লক্ষ্যে।

বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় আসছে

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এই উদ্যোগের মাধ্যমে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী আরও বলেন, বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত করা হবে।

তিনি জানান, দেশের সব কাজীকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন