রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই মামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ফিরোজ সরদার বাবু, রিয়াজ সরদার ও শরিফ।
পুলিশের তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে রোহানকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়। নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার করা হয়।
হত্যায় ব্যবহৃত ছুরি, গামছা ও টি-শার্টও উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।