মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশের খবর ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, যদি প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি পদত্যাগের নির্দেশ আসে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তিনি রোববার রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।
ইশরাক হোসেন লিখেছেন, "এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয় কিংবা চতুর্থ ব্যক্তি দ্বারা যাচাই করার প্রয়োজন নেই।" তিনি বলেন, "যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়, তা জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে ইনশাআল্লাহ।"
রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাকে ডেকে পাঠানো হয়। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে এই খবরকে সম্পূর্ণ গুজব দাবি করেছেন তিনি।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে অংশগ্রহণ করায় তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। ১৭ ফেব্রুয়ারি তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।