মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩৮৯ প্রাণহানি, নিখোঁজ দেড় হাজার

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় দেড় হাজার।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩৮৯ প্রাণহানি, নিখোঁজ দেড় হাজার

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৮৯ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে প্রায় দেড় হাজার মানুষ, যার মধ্যে ৮০০-এর বেশি বিদেশি পর্যটকও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ২৮৮, যুক্তরাষ্ট্রের ৯০, মালয়েশিয়ার ৫৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন। তিনি জানান, সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্য অনুসন্ধান অভিযানে অংশ নিচ্ছেন।

এক দিনে ৬৯টি ফ্লাইটে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইউনিসেফ জানায়, বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশু জরুরি মানবিক সহায়তার প্রয়োজন।

এদিকে, চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ তৈরি হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদের তীর ভেঙে ফের বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন