বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

ভারতের জনপ্রিয় গায়ক অঙ্কিত বালিয়ান খুন, গোগি গ্যাংয়ের দায় স্বীকার

ভারতের গায়ক অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করেছে গোগি গ্যাং।

ভারতের জনপ্রিয় গায়ক অঙ্কিত বালিয়ান খুন, গোগি গ্যাংয়ের দায় স্বীকার

ভারতের উত্তর প্রদেশের শামলিতে একটি জিমের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। গত ২৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী অঙ্কিত জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই তিন থেকে চারজন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রায় ২৫ সেকেন্ডের মধ্যে ২০ রাউন্ড গুলি চালানো হয়, যার ফলে অঙ্কিতের শরীরে একাধিক গুলি লাগে। গুলির পর আততায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের পর কুখ্যাত ‘গোগি গ্যাং’ সামাজিকমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অঙ্কিতকে খুনের দায় স্বীকার করেছে। গ্যাংটির দাবি, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং গ্যাংয়ের সঙ্গে যুক্ত একটি ঘটনার ওপর একটি গানও তৈরি করেছিলেন।

ভোলু শাহপুরিয়া নামের একজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়, যেখানে ভবিষ্যতে আরও হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পোস্টে লেখা হয়, ‘এটি কেবল শুরু, সবারই পালা আসবে।’ তবে পুলিশের পক্ষ থেকে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন