কক্সবাজারে বারে কথাকাটির জেরে হামলার ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন রাশেদ ও সালমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাতে রাশেদ, সালমানসহ কয়েকজন হোটেলের বারে মদ্যপ অবস্থায় বসেছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন বাইরে থেকে আরও লোকজনকে ডেকে আনেন।
ঘটনার এক পর্যায়ে ভাঙা কাঁচের গ্লাস দিয়ে রাশেদকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার লোকজন হোটেলে গিয়ে হামলাকারী সন্দেহে সালমানকে ফিশারিঘাট এলাকায় নিয়ে যান।
সেখানে সালমানকে গণপিটুনি দেওয়া হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।