বিশ্বকাপ জয়ের পর নতুন এক ইতিহাস গড়লেন স্পেনের লামিন ইয়ামাল। বার্সেলোনা তারকার বিরল 'ওয়ান অফ ওয়ান' কাবুম রুকি কার্ড নিলামে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
এটি কেবল ইয়ামালের জন্য নয়, বরং ফুটবল ইতিহাসের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই নিলামে পেলের রুকি কার্ড ৬ লাখ ১০ হাজার ডলারে এবং লিওনেল মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ একটি কার্ড ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
নিলাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইয়ামালের এই বিক্রি দুই কিংবদন্তি পেলে ও মেসিকে ছাড়িয়ে গেছে। ইয়ামালের আরও দুটি স্মারক বিক্রি হয়েছে উল্লেখযোগ্য দামে।
সব মিলিয়ে, ইয়ামালের তিনটি স্মারক থেকে নিলাম কর্তৃপক্ষ আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।