শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
খেলাধুলা

ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে প্রস্তুত আর্সেনাল, রিয়ালের পাল্টা চুক্তির চেষ্টা

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে আর্সেনাল প্রস্তুত, রিয়াল মাদ্রিদ চুক্তি নবায়নের চেষ্টা করছে।

ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে প্রস্তুত আর্সেনাল, রিয়ালের পাল্টা চুক্তির চেষ্টা

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড় বাজেট নিয়ে প্রস্তুত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

মঙ্গলবার (২৮ জুলাই) জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের প্রতিবেদনে জানা গেছে, আর্সেনাল খুব শিগগিরই রিয়াল মাদ্রিদ এবং খেলোয়াড়ের এজেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে যাচ্ছে।

আর্সেনালের এই আগ্রহের খবরের পর রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। ২৬ বছর বয়সী এই উইঙ্গারের চুক্তির আর মাত্র ১ বছর বাকি রয়েছে, যা ২০২৭ সালে শেষ হবে।

ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকিতে থাকা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস ও তার প্রতিনিধির কাছে দ্রুত চুক্তি বাড়ানোর একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে।

তবে চুক্তি নবায়নের আলোচনা থমকে যাওয়ার পেছনে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বেতন স্কেল। ভিনিসিয়ুস চুক্তি বাড়াতে কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করছেন।

রিয়াল মাদ্রিদ সরাসরি সমপরিমাণ বেতন দিতে কিছুটা অনীহা প্রকাশ করলেও আগের চুক্তির চেয়ে আকর্ষণীয় এবং পারফরম্যান্স বোনাস-ভিত্তিক বেশি বেতনের প্রস্তাব নিয়ে দরকষাকষি চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, আর্সেনাল ক্লাবের বেতন রেকর্ড ভেঙে সপ্তাহে ৪ লাখ পাউন্ডের বেশি অফার দিয়ে তাকে লন্ডনে নিয়ে আসতে প্রস্তুত বলে গুঞ্জন উঠেছে।

বিজ্ঞাপন