সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

রবার্তো মানচিনি হলেন ইতালির নতুন কোচ

রবার্তো মানচিনি দ্বিতীয় মেয়াদে ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন।

রবার্তো মানচিনি হলেন ইতালির নতুন কোচ

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তার অবসান ঘটেছে। রবার্তো মানচিনি দ্বিতীয় মেয়াদে দলের দায়িত্বে ফিরছেন।

মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৬১ বছর বয়সী এই কোচ আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছেন।

মালাগো বলেন, ‘আমি মানচিনির সঙ্গে কথা বলছি, কারণ তিনিই ইতালির নতুন কোচ। এখন শুধু চুক্তিতে স্বাক্ষরের অপেক্ষা।’ মানচিনির প্রথম মেয়াদ ইতালির ফুটবলের অন্যতম সফল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মাধ্যমে ইতালি ফুটবলের ইতিহাসে ৫৩ বছর পর সাফল্য অর্জন করে। তবে ২০২৩ সালে গাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে মতবিরোধের কারণে তিনি বিতর্কিতভাবে পদত্যাগ করেন এবং পরে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন।

মানচিনির নিয়োগের আগে ইতালিয়ান ফুটবলে ৭২ ঘণ্টা ধরে নানা নাটকীয় ঘটনা ঘটে। সভাপতি মালাগোর পছন্দের প্রার্থী আন্দ্রেয়া পিরলোকে ঘিরে আপত্তি ওঠায় পুরো পরিকল্পনা বদলে যায়।

পিরলোর নিয়োগ বাতিল করায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল পরিচালক পাওলো মালদিনি এবং কৌশলগত উপদেষ্টা লিওনার্দো আরাউজো মাত্র ১৭ দিনের মাথায় পদত্যাগ করেন।

এছাড়া পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির নামও আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত মালাগোর পছন্দের প্রার্থী হিসেবে মানচিনি পেলেন আজ্জুরিদের দায়িত্ব।

বিজ্ঞাপন