রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ইতালির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন বিশ্বকাপজয়ী পিরলো

ইতালির জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলো।

ইতালির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন বিশ্বকাপজয়ী পিরলো

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চার বছরের চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার (২৪ জুলাই) ইতালির দৈনিক লা রিপাবলিকা এ তথ্য জানায়।

পিরলো, যিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত, ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতে ছিলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের মতো বড় ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে ৪৭ বছর বয়সী পিরলো সংযুক্ত আরব আমিরাতের ইউএই ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, পিরলো ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার অধীনে দলটি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জেতে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় এফআইজিসি পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল।

তবে, আনচেলত্তি ব্রাজিলের হয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকায় এবং গার্দিওলার চাওয়া বেতন না পোষানোর কারণে শেষ পর্যন্ত পিরলোর ওপরই আস্থা রাখছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন