বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

ভিনিসিয়ুসের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০৩২ সাল পর্যন্ত নবায়ন

ভিনিসিয়ুস জুনিয়র ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন।

ভিনিসিয়ুসের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০৩২ সাল পর্যন্ত নবায়ন

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, ভিনিসিয়ুস ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সদস্য থাকবেন।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র ১২ মাস বাকি থাকায় এবং গত ১৮ মাস ধরে চলা আলোচনায় কিছুটা অচলাবস্থা তৈরি হওয়ায় আর্সেনাল ভিনিসিয়ুসকে কিনতে আগ্রহ দেখিয়েছিল।

তবে বুধবার নতুন প্রস্তাবে সম্মতি জানিয়ে ভিনিসিয়ুস রিয়ালে থাকার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর তিনি ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন এবং ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি লা লিগা ও ১টি কোপা দেল রে শিরোপা জিতেছেন।

ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের খবরের দিনেই রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে আরেকটি বড় চমক দিয়েছে। তারা লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করেছে, যার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১২ কোটি পাউন্ড (১৪ কোটি ইউরো)।

নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে এটি রিয়ালের ষষ্ঠ সাইনিং। এর আগে ক্লাবটি বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে।

বিজ্ঞাপন