শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

কোলোর ক্লাবে ভোজিনিয়ার রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠিত

কোলো কোলোতে ভোজিনিয়ার রাজকীয় অভ্যর্থনা, বিশ হাজার সমর্থকের উপস্থিতি।

কোলোর ক্লাবে ভোজিনিয়ার রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠিত

চিলির ক্লাব কোলো কোলোতে কেপ ভার্ডের সুপারস্টার ভোজিনিয়াকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে।

সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে প্লেন থেকে সরাসরি মাটিতে নেমে নতুন জার্সি ভোজিনিয়ার হাতে তুলে দেন এক স্কাইডাইভার। এদিন উপস্থিত ছিলেন রেকর্ড বিশ হাজারের বেশি সমর্থক, যারা ভোজিনিয়ার হাত ধরে কোলো কোলো ক্লাবের নতুন রূপ প্রত্যাশা করছেন।

মনুমেন্টাল স্টেডিয়ামের দৃশ্য ছিল চমকপ্রদ। মাঠের মাঝে দাঁড়িয়ে আবেগপ্রবণ ভোজিনিয়া যখন নতুন জার্সি গায়ে জড়ান, তখন গ্যালারিতে ভোজিনিয়ার নামের স্লোগান ওঠে। সমর্থকরা আনন্দিত হয়ে মাঠে নেমে তাকে শুভেচ্ছা জানান।

চল্লিশ বছর বয়সেও সতেজ এই গোলরক্ষক ২০২৬ বিশ্বকাপে তার দুর্দান্ত নৈপুণ্যের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। এখন কোলো কোলোর সমর্থকরা বিশ্বাস করেন, তার আগমন ক্লাবের জন্য বড় শক্তি হবে।

কোলো কোলোর একজন সমর্থক বলেন, “বিশ্বকাপে ভোজিনিয়ার প্রভাব এবং জনপ্রিয়তার পর কোলো কোলোর মতো ক্লাবে তার যোগদান দারুণ ব্যাপার।” অপর এক ভক্ত বলেন, “আমরা তার আগমনে অনেক আনন্দিত, এটি আমাদের দলকে অনেক এগিয়ে নিয়ে যাবে।”

ভোজিনিয়া এর আগে পর্তুগিজ ক্লাব চাভেস ছাড়াও অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন।

বিজ্ঞাপন