সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

খুলনার নাজমুস সাকিব মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে

খুলনার নাজমুস সাকিব মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন।

খুলনার নাজমুস সাকিব মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে

জীবিকার তাগিদে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন খুলনার রূপসার নাজমুস সাকিব। প্রবাসজীবনেও তিনি ক্রিকেটের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন।

মালয়েশিয়ার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথমে সুযোগ পান দেশটির 'এ' দলে। সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে মাত্র ৫০ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে সবার নজর কাড়েন এই উইকেটকিপার-ব্যাটার।

এই ইনিংসই তার জন্য খুলে দেয় জাতীয় দলের দরজা। বর্তমানে মালয়েশিয়া ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে।

নাজমুস সাকিব দীর্ঘদিন পর জন্মভূমিতে ফিরছেন এবং নিজ দেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন