রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু

বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করেছে ডারউইনে।

বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু

ডারউইনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নিতে প্রথম টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত নাজমুল হোসেন শান্তরা।

জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, বড় রান করার জন্য বোলারের সামর্থ্য দেখে স্কোরিং শট নির্বাচন করাটা জরুরি। তিনি বলেন, 'আমার মনে হয় যে পাঁচ দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দিনেরটা আলাদাভাবে চিন্তা করা।'

হান্নান সরকার আরও বলেন, 'উইকেটটা কেমন আচরণ করছে, সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা কাজে লাগাতে চাই। উদাহরণ হিসেবে আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে। দেখা গেল ডারউইনের উইকেটে একদম ট্রু বাউন্স যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নরমাল শটস খেলতে পারি।'

তিনি জানান, অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, তবে কামিন্স-স্টার্কদের সামর্থ্য বাংলাদেশের জানা। এ কারণে ব্যাটসম্যানদের নিয়ে বড় রানের স্বপ্ন দেখাও সম্ভব।

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরা পেসার নাহিদ রানাকে পাচ্ছে না, তবে দলের বর্তমান পেসারদের নিয়েও আশাবাদী হান্নান সরকার। তিনি বলেন, '৭০ রানে ৭ উইকেট অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইনআপ, সেই ব্যাটিং লাইনআপের বিপক্ষে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করা খুবই কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।'

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। হান্নান সরকারের মতে, বাংলাদেশ ডে বাই ডে পরিকল্পনা নিয়ে এগোলে ভালো করতে পারবে। আগামী ১৩ আগস্ট প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন