শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
খেলাধুলা

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৬৩ রানে অলআউট

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৬৩ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে।

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৬৩ রানে অলআউট

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। সফরকারীরা দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউনের মারারা ওভালে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের ব্যাটিং শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার তানজিদ হাসান ব্যক্তিগত রানের খাতা না খুলেই বিদায় নেন। এরপর সাদমান ইসলাম ৩১ রানে সাজঘরে ফেরেন।

মুমিনুল হক ৫৮ বল মোকাবিলা করে মাত্র ১৬ রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ৪ বল খেলে রানের খাতা না খুলেই আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৩ বলে ৩৭ রান করে আউট হলে বাংলাদেশ আরও চাপে পড়ে।

মিডল অর্ডারে অমিত হাসান ৬১ বলে ১৫ এবং সৌম্য সরকার ৩৬ বলে ১৬ রান করে ফিরে যান। দলের এই সংকটময় মুহূর্তে মেহেদী হাসান মিরাজ দায়িত্ব কাঁধে তুলে নেন।

মিরাজ ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। ১৪১ বল মোকাবিলা করে ১১টি চার ও ৪টি ছক্কায় তার এই শতক বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহের দিকে নিয়ে যায়।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয়। দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৫১ রানে ২ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ দলের পক্ষে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

বিজ্ঞাপন