শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জর্ডানে মার্কিনঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানে মার্কিনঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো সেনা সদস্য আহত হয়নি।

জর্ডানে মার্কিনঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানের একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলার ফলে মুওয়াফফাক সালতি এয়ারবেসে থাকা একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানের এই হামলা সার্বিকভাবে ব্যর্থ হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনীর তথ্যমতে, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশে প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে, ফলে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।

বিজ্ঞাপন