সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতার সাথে দৈনন্দিন যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দৈনন্দিন যোগাযোগ ও সমন্বয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) ইরানের 'জাতীয় শিল্প ও খনি দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। পেজেশকিয়ান বলেন, "আমাদের প্রিয় সর্বোচ্চ নেতার সাথে বর্তমানে যোগাযোগের মাত্রা এবং সরাসরি আলোচনার সুযোগ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, "সরকারের গৃহীত সমস্ত প্রশাসনিক ও কৌশলগত পদক্ষেপ তারই দেওয়া দিকনির্দেশনা এবং পরামর্শের ভিত্তিতে সুবিন্যস্ত করা হচ্ছে।"

দেশ পরিচালনায় এবং চলমান পরিস্থিতিতে সুপ্রিম লিডারের দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে ইরানি প্রেসিডেন্ট বলেন, "সামনে এগিয়ে যেতে ইরানি জনগণের সার্বিকভাবে সর্বোচ্চ নেতার সমর্থন ও অভিভাবকত্ব প্রয়োজন।"

পেজেশকিয়ান বলেন, "তার প্রদত্ত পথনির্দেশনাকে পাথেয় করেই আমরা পূর্ণ শক্তি ও দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাব।"

বিজ্ঞাপন