ইরান বর্তমানে একটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দ্বারা প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা জানান।
পেজেশকিয়ান বলেন, একটি গোষ্ঠী বিভিন্নভাবে ইরানকে দুর্বল ও ধ্বংস করার চেষ্টা করছে। তবে, দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছেন।
তিনি আরও জানান, শীতকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা লোডশেডিংয়ের মতো পরিস্থিতিতে যেতে না হয়, সে জন্য ইরান কাজ করছে।