ইরানের ওপর যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, তেহরান হামলা চালাবে না, তবে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। এর আগে ইরানি সেনাবাহিনী আগের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা মেরামত করেছে এবং নতুন কিছু সামরিক সরঞ্জামও বাহিনীতে যুক্ত করা হয়েছে।
আকরামিনিয়া জানান, সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তনের লক্ষ্য হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সামরিক প্রতিক্রিয়া জানানো।
এদিকে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, তেহরান বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে।