বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই ফের তীব্র

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই আবারও তীব্র হয়েছে, বিপদে পড়েছে হাজার হাজার মানুষ।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই ফের তীব্র

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই আবারও তীব্র হয়ে উঠেছে।

সরকারি বাহিনী দাবি করেছে, তারা তাইজ ও হোদাইদা উপকূলীয় এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগর উপকূল ঘেঁষা কৌশলগত এলাকাগুলোতে পাল্টাপাল্টি হামলা চলছে।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাইজ প্রদেশের দুইবাব এবং হোদাইদা প্রদেশের খোখা এলাকায় হুতিদের জনবল, সামরিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াইয়ের দাবি করেছে হুতিরা। এই সংঘাতে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশ ছেড়েছেন আরও কয়েক হাজার।

জাতিসংঘের তথ্যানুযায়ী, গত চার দিনে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রায় আড়াই হাজার মানুষ জিবুতিতে পৌঁছেছেন।

বিজ্ঞাপন