বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মক্কা, জেদ্দা ও তাইফে সতর্কতা জারি, পরে প্রত্যাহার

সৌদি আরবের মক্কাসহ তিনটি শহরে সতর্কতা জারি, পরে প্রত্যাহার।

মক্কা, জেদ্দা ও তাইফে সতর্কতা জারি, পরে প্রত্যাহার

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ তিনটি শহরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই শহরগুলো হলো মক্কা, জেদ্দা ও তাইফ। তবে কিছুক্ষণের মধ্যেই এই সতর্কতা প্রত্যাহার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মক্কায় আকাশপথে হামলার হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর ধারাবাহিক হামলার জেরে সৌদি আরবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে আসা বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, মক্কা শহরে এখন আর কোনো ঝুঁকি নেই।

নিরাপত্তার স্বার্থে জনগণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া জমায়েত ও ছবি ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনে জরুরি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন