বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের হুতিদের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান

সৌদি আরবের হুতি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা।

সৌদি আরবের হুতিদের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, নিজেদের ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় হুতিদের হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না রিয়াদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের চালানো একের পর এক হামলায় নারী ও শিশুসহ ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক আহত হওয়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুতিদের হামলার লক্ষ্য ছিল দেশটির বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো।

হামলাগুলো সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান এলাকায় আঘাত হানে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়, এর ফলে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, হুতিদের হামলা থেকে নিজেদের রক্ষা করতে সৌদি আরব প্রয়োজনীয় সব উপায় ব্যবহার করবে এবং দেশের স্বার্থ সুরক্ষায় কোনো ধরনের পদক্ষেপ নিতে পিছপা হবে না। তিনি জানান, ‘হুতি মিলিশিয়া যখনই কঠিন পরিস্থিতির মুখে পড়ে, তখনই সহিংসতার পথ বেছে নেয়।’

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ভূখণ্ড ও সম্পদের ওপর কোনো ধরনের হামলা মেনে নেবে না রিয়াদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরব সংরক্ষণ করে।

এছাড়া, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের সব ধরনের সামরিক উত্তেজনা ও উসকানি বন্ধ করার আহ্বান জানিয়েছে, বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি এবং বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন