তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ তথ্য জানান রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে।
ট্রাম্প বলেন, "সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি এবং শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি অত্যন্ত খুশি।" তিনি এ চুক্তিকে মধ্যপ্রাচ্যের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "এই চুক্তি দেখাচ্ছে যে দেশগুলো কীভাবে শেষ পর্যন্ত আরও অর্থবহ উপায়ে নিজেদের প্রতিরক্ষা করতে সক্ষম হবে।"
তিনি তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, "এটি একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।" ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।