যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে। ১ ডলারের এই বিশেষ মুদ্রা বাজারে আনা হয়েছে ট্রাম্পের ব্যক্তিগত ছাপ রাখার প্রচেষ্টার অংশ হিসেবে।
এটি মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ঘটে, যেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রকাশিত হলো। সাধারণত, ফেডারেল আইন অনুযায়ী, পদে থাকা জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় প্রকাশ নিষিদ্ধ।
তবে, ফেডারেল আইন উপেক্ষা করে ২ সেপ্টেম্বর বুধবার ট্রাম্পের অবয়ব সংবলিত ১ ডলারের বিশেষ মুদ্রা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে মার্কিন সরকারি টাকশাল। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ।
নতুন মুদ্রায় প্রেসিডেন্টের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দগুচ্ছ খোদাই করা রয়েছে। বিক্রির জন্য উন্মুক্ত করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে মুদ্রাগুলোর স্টক শেষ হয়ে গেছে।