হায়দরাবাদে অবস্থিত ইরানিয়ান কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ছবি সংবলিত একটি নকল ২৫০ ডলারের নোটের ছবি প্রকাশ করেছে।
কনস্যুলেটের পক্ষ থেকে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'কেউ একা সফলতা লাভ করে না। বন্ধু ছাড়া চলেই না। সুতরাং আপনার বন্ধুদের সর্বদা মনে রাখবেন।'
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মুদ্রা ছাপানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে ট্রাম্পের ছবিসংবলিত ২৫০ ডলারের নোটের নকশা তৈরি করতে চাপ দিয়েছেন। এটি দেশের ইতিহাসে ১৫০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কোনো জীবিত ব্যক্তির ছবি যুক্ত করার উদ্যোগ।
এদিকে, ইরানি কনস্যুলেটের পোস্টটি ট্রাম্প এবং এপস্টিনের অতীতের সম্পর্কের দিকে ইঙ্গিত করে উত্তেজনা সৃষ্টি করেছে।