বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনের কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো।"

৩০ মে শনিবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, "একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।"

তিনি অনুষ্ঠানে যোগ করেন, "আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলে, সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট হচ্ছে।" তাই অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমান বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা।" তিনি শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিতে বলেন।

কুড়িল বিশ্বরোড এলাকায় খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, "মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা শহীদ জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন, সেই শিক্ষা ধারণ করেই আমরা সমাজের অন্যায়-অবিচার দূর করতে চাই।"

তিনি জনগণের সহযোগিতা, সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন