বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ, সরকারি সনদ বাধ্যতামূলক

পশ্চিমবঙ্গে গরু, বলদ, বাছুর ও মহিষের জন্য জবাইয়ের সরকারি সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ, সরকারি সনদ বাধ্যতামূলক

ভারতের পশ্চিমবঙ্গ সরকার গরু, বলদ, বাছুর এবং মহিষের জবাইয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এখন থেকে এসব পশু জবাই করার আগে 'ফিট-ফর-স্লটার' সনদ নেওয়া বাধ্যতামূলক হবে। গত বুধবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নতুন নির্দেশিকার আওতায়, পশু জবাইয়ের জন্য সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের যৌথ সনদ নিতে হবে। সনদ প্রদানকালে পশুর বয়স, শারীরিক অবস্থা ও সক্ষমতা পরীক্ষা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে এবং পশুটি বার্ধক্য, আঘাতপ্রাপ্ত, বিকলাঙ্গতা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি ও দুরারোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম কি না, তা যাচাই করতে হবে।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, প্রকাশ্যে বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা হতে পারে।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক সূত্র জানায়, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো পশুর প্রতি নিষ্ঠুরতা কমানো এবং আইন মেনে পশু জবাই নিশ্চিত করা। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রাসঙ্গিক রায়ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন