হাইকোর্ট ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত নেয়। রিটে উল্লেখ করা হয়, আইন অনুযায়ী একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কোনো একটি গ্রুপ বা পরিবারের হাতে থাকতে পারে না।
এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে ইসলামী ব্যাংকের মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ দখল করে রেখেছে।
গত বছর আদালত এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত বৃহস্পতিবার আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।