রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০
রাজনীতি

লংমার্চে বাধা দিলে ৬ দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।

লংমার্চে বাধা দিলে ৬ দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা দিলে লংমার্চের ঘোষিত ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, যত বাধা বিপত্তি আসুক, তাদের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। এই লংমার্চ মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং গণভোটের গণ রায় উপেক্ষা যারা করেছে তাদের বিরুদ্ধে। তিনি বলেন, এটি একটি শান্তিপূর্ণ লংমার্চ হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন করে যারা স্বৈরাচার হতে চলেছে, তাদের স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্যও এই লংমার্চের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী সমাবেশ শেষে গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করে।

বিজ্ঞাপন