সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেছেন, সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে।

লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি লংমার্চে বাধা দেয়, তাহলে ছয় দফা এক দফায় রূপ নেবে।

আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, ‘যত বাধা-বিপত্তি আসুক, লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘যারা নতুন স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লংমার্চ চলবে।’

সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতকে মুক্তি দিতে হবে।’

তিনি জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও ছাড় দেবে না বলেও মন্তব্য করেন। ডা. শফিকুর রহমা জানান, জনতার অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন