রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

আইজিপি: শিশু নিখোঁজের খবর প্রচার ষড়যন্ত্রের অংশ

আইজিপি শিশু নিখোঁজের খবর প্রচারকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

আইজিপি: শিশু নিখোঁজের খবর প্রচার ষড়যন্ত্রের অংশ

শিশু নিখোঁজের ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু বর্তমানে তা ফলাও করে প্রচার করা হচ্ছে। নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশ শিশুর খোঁজ পাওয়া গেছে।’

তিনি জানান, ‘বাংলাদেশ পুলিশের এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের মধ্যে কিছু ব্যক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।’

আইজিপি আরও বলেন, ‘কিছু সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছেন।’ এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান সম্পর্কে কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘অনেক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে, তবে আইনগত ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বেশি দিন কারাগারে রাখা যাচ্ছে না।’

বিজ্ঞাপন