সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
জাতীয়

আইজিপির নির্দেশ: আইনশৃঙ্খলার অবনতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ

আইজিপি মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আইজিপির নির্দেশ: আইনশৃঙ্খলার অবনতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পেশাদারিত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।

আইজিপি আরও বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি জানান, কোন ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার ওপরও জোর দেন। সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি বডিওর্ণ ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সাথে তদন্তের নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত আইজি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন