ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, ১১ দলীয় ঐক্য যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, তা শুধুই অপচয়। তিনি উল্লেখ করেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। ক্ষমতায় বসেই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
এছাড়া, তিনি জানান, বর্তমান সরকার ঋণ মাথায় নিয়ে ক্ষমতায় বসেছে। তবে, মাত্র ৬ মাসের মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে।
এ কারণে বিএনপি সরকারকে বিরোধী দলের ধন্যবাদ দেয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন আব্দুস সালাম।