ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই সাক্ষাৎ প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে হাকান ফিদানের। তিনি গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।